1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

৪ কোটি ৪০ লাখের বেশি মানুষকে সরকারের ত্রাণ সহায়তা

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২০
  • ৩৩ Time View

করোনা ভাইরাস সংক্রমণের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারাদেশে ৪ কোটি ৪০ লাখের বেশি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।৬৪টি জেলার জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল শনিবার পর্যন্ত সারাদেশে ত্রাণ হিসেবে চাল বরাদ্দ করা হয়েছে ১ লাখ ৪৩ হাজার টন এবং বিতরণ করা হয়েছে ১ লাখ ১১ হাজার টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা প্রায় ৯৮ লাখ এবং উপকারভোগী লোকসংখ্যা প্রায় ৪ কোটি ৪০ লাখ।ত্রাণ হিসেবে শিশু খাদ্য সহায়কসহ নগদ টাকা বরাদ্দ করা হয়েছে প্রায় ৮০ কোটি টাকা। এর মধ্যে নগদ বরাদ্দ করা হয়েছে ৬৩ কোটি ৯১ লাখ ৬৩ হাজার টাকা এবং বিতরণ করা হয়েছে ৫০ কোটি ৭৩ লাখ ৭৮ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা প্রায় ৫৮ লাখ ২২ হাজার। এ ছাড়া শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ ১৫ কোটি ৯৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১৩ কোটি ৯ লাখ ৬৬ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা প্রায় ৩ লাখ ৭৭ হাজারটি এবং লোক সংখ্যা প্রায় ৭ লাখ ৭১ হাজার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ