1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতসহ ১১-দলীয় জোটের নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর এশিয়ান গেমসেও অনিশ্চিত বরুণ সৌদির ৩ শহরে হুথিদের হামলা, আহত ১৩ ইমিগ্রেশন ফাঁকি দিয়ে দিল্লি ছাড়লেন ৩ বিদেশি, ভারতে তোলপাড় টেস্ট চ্যাম্পিয়নশিপে ১১ পয়েন্ট হারাল পাকিস্তান চীনা নাগরিকদের বিদেশযাত্রায় কড়াকড়ি, নিয়ন্ত্রণ বাড়ানোর অভিযোগ তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক | এক নজরে রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত সিলেট মা হওয়ার অপেক্ষায় মৌসুমী হামিদ, বেবি শাওয়ারে আনন্দে মেতেছেন অভিনেত্রী

করোনায় আক্রান্ত হয়ে বিদেশে ৪৭২ বাংলাদেশির মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৭৭ Time View

প্রাণঘাতি নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে এখন পর্যন্ত অন্তত ৪৭২ বাংলাদেশি মারা গেছেন। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসী কমিউনিটি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি মৃত্যুর ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।  শুক্রবার (৮ মে) পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্রেই করোনায় অন্তত ২৩৪ বাংলাদেশির মৃত্যু হয়।  যদিও শেষ ২৪ ঘণ্টায় এখানে নতুন করে আর কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি।  কেবল মৃত্যু নয়, আক্রান্তের দিক দিয়েও এ দেশে ঝুঁকির মধ্যে আছেন বাংলাদেশিরা।  কয়েকশ’ করোনা আক্রান্ত বাংলাদেশি বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। মার্কিন যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি মারা গেছেন যুক্তরাজ্যে। এখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ১২৩ বাংলাদেশি। বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেই করোনার প্রকোপ সবচেয়ে বেশি। এ দুই দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যাও বিশ্বের অন্য দেশগুলোর চেয়ে তুলনামূলক বেশি। ফলে দুইখানেই বাংলাদেশিদের করোনায় মৃত্যু ও আক্রান্তের ঘটনা তুলনামূলক বেশি। এর বাইরে করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৬৫ বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।  এছাড়া সংযুক্ত আরব আমিরাতে ১৫ জন, ইতালিতে ৮,  কানাডায় ৭, স্পেনে ৫, কাতারে ৪,  কুয়েতে ৩,  সুইডেনে ২,  লিবিয়ায় ১,  ফ্রান্সে ১,  পর্তুগালে ১, গাম্বিয়ায় ১,  দক্ষিণ আফ্রিকায় ১ ও কেনিয়ায় ১ বাংলাদেশির মৃত্যু হয়েছে।সিঙ্গাপুরেই সবার আগে প্রবাসী এক বাংলাদেশির করোনা আক্রান্তের খবর পাওয়া গেলেও সেখানে এখন পর্যন্ত এ ভাইরাসে কোনো বাংলাদেশির মৃত্যুর ঘটনা ঘটেনি। যদিও আক্রান্ত ৪ হাজারেরও বেশি বাংলাদেশি। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ