1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

ভারতে ট্রেনে কাটা পড়ে ১৬ শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৩৩ Time View

ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গবাদ জেলায় মালবাহী ট্রেনে কাটা পড়ে রেললাইনে ঘুমিয়ে থাকা ১৬ অভিবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এ খবর।২১ জনের ওই শ্রমিক দলটি মধ্যপ্রদেশে ফিরছিলেন বলে এক কর্মকর্তার উদ্বৃতি দিয়ে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।স্থানীয় সময় শুক্রবার (৮ মে) ভোর ৫টা ১৫ মিনিটের দিকে আওরঙ্গবাদ জেলার গাধেজালগাঁও গ্রামের কাছে ঘটে এ দুর্ঘটনা। দলের অন্য পাঁচজন রেললাইনের ওপরে না থাকায় বেঁচে গেছেন জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তবে সামান্য আহত হয়েছেন তারা।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, পাশের জেলা জালনার একটি স্টিল কারখানায় কাজ করতেন ওই শ্রমিকরা। মধ্যপ্রদেশের ট্রেন ধরতে ৬৫ কিলোমিটার পথ হেঁটে আওরঙ্গবাদ রেলস্টেশনে যাওয়ার কথা ছিল তাদের। ক্লান্ত হয়ে একসময় তারা রেললাইনে বিশ্রামের সিদ্ধান্ত নেন। ভোরে আবার যাত্রা শুরু করতে চেয়েছিলেন। কিন্তু নানদেদ থেকে মানমাদ রুটে চলাচল করা জ্বালানি তেলবাহী ট্রেনে কাটা পড়লেন তারা ভোর সোয়া ৫টায়।রেলওয়ে মন্ত্রণালয় টুইটারে জানায়, রেললাইনে শ্রমিকদের ঘুমিয়ে থাকতে দেখে ট্রেন থামানোর চেষ্টা করেছিলেন চালক। কিন্তু পারেননি। আহতদের আওরঙ্গবাদ সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়েছে মন্ত্রণালয়।বিস্তারিত পরে জানানো হবে বলেছেন সাউথ সেন্ট্রাল রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা, ‘রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।’এদিকে শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ