1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

মাদারীপুরে বিষ প্রয়োগে ১১ বানর হত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২০
  • ৩৬ Time View

মাদারীপুরের চরমুগুরিয়া এলাকায় বিষ প্রয়োগ করে ১১টি বানরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এরমধ্যে একটি বানরকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকেলে বানরগুলোকে চরমুগুরিয়া গ্রামে মৃত অবস্থায় পাওয়া যায়। একটি বানরকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রাণিসম্পদ হাসপাতালে নেওয়া হয়েছে। দিনের কোনো একসময় এ ঘটনা কেউ ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শত বছর ধরে মাদারীপুরের চরমুগুরিয়া এলাকায় উন্মুক্তভাবে বিচরণ করে আসছে বানর প্রজাতি। মঙ্গলবার দিনের কোনো একসময় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ১১টি বানর কেউ হত্যা করে। তবে কে বা কারা ঠিক কখন এ কাজটি করেছে তা জানা যায়নি।

মাদারীপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস সেনগুপ্ত বলেন, সন্ধ্যার দিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চরমুগুরিয়া গ্রামে গিয়ে দেখি স্থানীয়রা ১১টি বানরকে মাটি চাপা দিয়েছে। একটিকে অসুস্থ পাই। অসুস্থ বানরটিকে দ্রুত প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে আসি। বিষয়টি মাদারীপুর সদর থানাকে অবহিত করেছি।

তিনি বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করবো। প্রাথমিকভাবে ধারণা করছি, বানরগুলোকে কে বা কারা বিষ জাতীয় কিছু খাইয়ে হত্যা করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ