1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৮ Time View

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) আগামী ১৮ মাসের মধ্যেই প্রথম কারখানায় উৎপাদন শুরু করা।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া এই চ্যালেঞ্জ গ্রহণ করে চীনা ডেভেলপার প্রতিষ্ঠানও নির্ধারিত সময়ের মধ্যে প্রথম কারখানাটি উৎপাদনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যানের দায়িত্বেও থাকা আশিক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের সময় অর্থনৈতিক অঞ্চলটির ডেভেলপার প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

তিনি বলেন, শুরুতে ডেভেলপার প্রতিষ্ঠান জানায়, অর্থনৈতিক অঞ্চলটি চালু করতে তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে। তবে প্রধানমন্ত্রী ১৮ মাসের মধ্যে প্রথম কারখানায় উৎপাদন শুরু করার লক্ষ্য নির্ধারণ করে দেন। পরে, ডেভেলপার প্রতিষ্ঠানের চেয়ারম্যানও ওই সময়সীমার মধ্যেই উৎপাদন শুরু করার অঙ্গীকার করেন।

চীনা বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়ে বেজা চেয়ারম্যান বলেন, বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের সম্মানিত অতিথি। তারা বিনিয়োগের মাধ্যমে যেমন লাভবান হবেন, তেমনি দেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন।

তিনি স্থানীয় জনপ্রতিনিধি, আনোয়ারা ও চট্টগ্রামবাসীর প্রতি বিনিয়োগকারীদের সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, অর্থনৈতিক অঞ্চলটি দ্রুত চালু হলে পুরো এলাকার অর্থনৈতিক চিত্র বদলে যাবে এবং স্থানীয় মানুষের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আশিক চৌধুরী বলেন, বিনিয়োগকারীরা যেকোনো সমস্যার সম্মুখীন হলে সরকার, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে তা সমাধানে কাজ করবে। দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে বিনিয়োগের কোনো বিকল্প নেই। বিদেশি বিনিয়োগের এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ