1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

অধ্যাপক মুনতাসীর মামুনের করোনা পজিটিভ, মেডিক্যাল বোর্ড গঠন

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩১ Time View

প্রখ্যাত ইতিহাসবিদ্, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুনের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

করোনার উপসর্গ নিয়ে অধ্যাপক মামুন গতকাল রবিরার বিকেলে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই দিন রাত ১টা দিকে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

করোনা পরীক্ষা করে আজ সোমবার সকালে তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত।

অধ্যাপক মামুনের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলেও জানা গেছে।

অধ্যাপক মুনতাসীর মামুনের মা করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি আছেন। মায়ের চিকিৎসা তত্ত্বাবধানের জন্য হাসপাতালে দৌড়াদৌড়ি করেন। ফলে তাঁর মধ্যে করোনার লক্ষণ দেখা দেওয়ায় দশ দিন আগে পরীক্ষা করা হলে তাঁর ফল নেগেটিভ এসেছিল। কিন্তু তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। এর মধ্যে তাঁর বমিভাব, খাবারে অরুচি, কাশি ও শরীর দুর্বল অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ