1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

মুম্বাই-কোলকাতা থেকে দেশে ফিরলেন ২২১ বাংলাদেশি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২০
  • ৩২ Time View

করোনাভাইরাসে লকডাউনের কারণে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ রবিবার মুম্বাই থেকে ১৬২ জন এবং কোলকাতা থেকে ৫৯ জনসহ মোট ২২১ জন দেশে ফিরেছেন।

মুম্বাই থেকে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি বিকেলে ৬টা ৫৫ মিনিটে এবং বিকেল ৩টা ৪০ মিনিটে কোলকাতা থেকে ড্যাশ-৮ উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আগামী ৫ মে দিল্লিতে আরো একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। এর আগে গত ১ মে কলকাতা-ঢাকা, ২ মে দিল্লি-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে বিমান। 

প্রয়োজনীয় সংখ্যক যাত্রী পাওয়া সাপেক্ষে ভারতের বিভিন্ন শহর থেকে আরো কিছু বিশেষ ফ্লাইট পরিচালনার ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। অন্যদিকে চেন্নাই থেকে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা এয়ারলাইনস। দ্বিতীয় দফায় আটকে থাকা বাকি বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি বিমান সংস্থাটি।

বিমানবন্দর সূত্র জানায়, যারা ফিরেছেন তাদের সবার করোনা পরীক্ষা করানো হয়েছে। হজ ক্যাম্পে স্ক্রিনিংয়ের পর তাদের প্রয়োজন অনুযায়ী প্রাতিষ্ঠানিক বা হোম কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে।

জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৫ মার্চ থেকে লকডাউনে পুরো ভারত সব যোগাযোগ বন্ধ। এরপর চিকিৎসা ও ব্যবসাসহ বিভিন্ন কাজে ভারতে যাওয়া বাংলাদেশিদের একটি অংশ বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেও কলকাতা, চেন্নাইসহ বিভিন্ন রাজ্যে আটকা পড়েছেন কয়েক হাজার। হাতে থাকা অর্থ ফুরিয়ে যাওয়ায় থাকা খাওয়া নিয়ে সংকটে পড়েছেন অনেকে। দেশে ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ দূতাবাসে আবেদন করেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ