1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

উহানের গবেষণাগার করোনার উৎস বলে প্রমাণ নেই : অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৩২ Time View

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, উহানের গবেষণাগার থেকে করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে, এমন কোনো প্রমাণ আমাদের হাতে নেই। এর আগে এই মহামারী নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি করে চীনের ক্ষোভের কারণ হয়েছিলেন তিনি।- খবর রয়টার্সেরবৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীনের ভাইরাসবিদ্যা গবেষণাগার থেকে করোনা এসেছে বলে আমার বিশ্বাস।তবে এ বিষয়ে কোনো প্রমাণ দেখেছেন কিনা জানতে চাইলে তিনি বিবরণ দিতে অস্বীকার করেছেন। শুক্রবার মরিসন বলেন, এই তত্ত্বের সমর্থনে অস্ট্রেলিয়ার হাতে কোনো প্রমাণ নেই। কাজেই এ বিভ্রান্তির জন্য একটি তদন্তের মাধ্যমে আমাদের জানা দরকার কীভাবে এই ভাইরাসের বিস্তার ঘটেছে।ট্রাম্পের মন্তব্য সম্পর্ক জানতে চাইলে তিনি জানান, এর আগে আমাদের কাছে যা ছিল, তাতে ভাইরাসের উৎস হিসেবে এটাকে ইঙ্গিত দেয় না। আমাদের কাছে এমন কিছু নেই, যা দিয়ে বলতে পারবো যে এটাই মহামারীর সম্ভাব্য উৎস। বর্তমান পরিস্থিতিতে আপনি যে কোনো কিছু অস্বীকার করতে পারেন।অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী বলেন, আমরা জানি, ভাইরাসের প্রাদুর্ভাব চীনে শুরু হয়েছে। আমরা জানি এটা উহান থেকে শুরু। এখন পর্যন্ত সম্ভাব্য দৃশ্যপট বলতে যা প্রচার হয়েছে, তা একটি বন্যপ্রাণী মার্কেট সম্পর্কিত। কিন্তু এ বিষয়টি পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করা দরকার।প্রথম যে শহরটিতে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল, সেখানে উহান ভাইরাসবিদ্যা ইনস্টিটিউট(ডব্লিউআইভি) রয়েছে। কিন্তু ভাইরাস ছড়ানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে এই পরীক্ষাগার।এখন অধিকাংশ বিজ্ঞানী বলছেন, বন্যপ্রাণী থেকে এই ভাইরাসের উৎপত্তি। সম্ভাব্য উৎস হিসেবে বাদুর ও বনরুইকে শনাক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ