1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার: কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৩৪ Time View

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সব সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে থাকেন। এ কারণেই সরকার কৃষিকে যান্ত্রিকীকরণ করার উদ্যোগ গ্রহণ করেছে। ধান রোপণ থেকে কাটা পর্যন্ত সব কিছুই যন্ত্রের মাধ্যমে করা হবে। এ জন্য সব যন্ত্র বিদেশ থেকে আনা হচ্ছে।

শুক্রবার (০১ মে) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ ও পৌরসভার ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে করোনার দুর্যোগে কৃষকদের পাশে রয়েছে সরকার। করোনার কারণে শ্রমিক সংকটে থাকা কৃষকদের জমির পাকা ধান যাতে ঘরে তুলতে সমস্যা না হয়। সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিচ্ছেন। সরকারি উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের কম্বাইন্ড হারভেস্টার মেশিন দেয়া হচ্ছে। আগামীতে হারভেস্টার মেশিনের পরিমাণ আরও বাড়ানো হবে।

তিনি আরও বলেন,  করোনা দুর্যোগের লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদের সাহায্য সহযোগিতা করা হচ্ছে। কৃষকরা যাতে ধানসহ উৎপাদিত সব ফসলের ন্যায্য মূল্য পায় তার ব্যবস্থা করবে সরকার।

মধুপুর উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফি উদ্দিন মনি, মধূপুর পৌর মেয়র মাসুদ পারভেজ প্রমুখ। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ