1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার সড়কে উল্টে গেছে কাভার্ডভ্যান ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ

আইসিসি প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের মেয়াদ বাড়াচ্ছে করোনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৩৬ Time View

মহামারী করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে স্থায়িত্ব বেড়ে যেতে পারে ভারতের শশাঙ্ক মনোহরের। আইসিসি চেয়ারম্যান হিসেবে মনোহরের বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী জুন মাসে। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি হয়তো আরও কিছুদিন এই পদে থেকে যাবেন। আগস্টের দিকে নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হবে। কোভিড-১৯ মহামারীর কারণে আইসিসির বোর্ড মিটিং স্থগিত রাখা হয়েছে।

আইসিসির সূত্রে জানা গেছে, মনোহরের পর এই পদে বসার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) চেয়ারম্যান কোলিন গ্রেভসের। মনোহরের স্থানে গেভসের বসার কথা ছিল। তবে জানা যাচ্ছে মনোহর এই পরিস্থিতিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আইসিসির এক বোর্ড সদস্য পিটিআইকে জানিয়েছেন, ‘এটা নিশ্চিত মনোহর আর থাকছেন না। কিন্তু হয়তো আরো দুই মাস তাকে থাকতে হচ্ছে। কারণ আগামী জুনে বোর্ডের বার্ষিক সভা হওয়া নিয়ে সংশয় রয়েছে এই মুহূর্তে যখন বিশ্ব জুড়ে এমন পরিস্থিতি।’

বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘যতক্ষণ না মনোহর আনুষ্ঠানিকভাবে সরে যাবে ততক্ষণ আমি কিছু বিশ্বাস করি না। দেখলে বিশ্বাস করব। তার এখনও চুক্তি রয়েছে। যদি শেষ মুহূর্তে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে গল্পটা ভিন্ন হবে।’ শশাঙ্ক মনোহরের পরবর্তী চেয়ারম্যান হিসেবে প্রথমে হংকংয়ের ইমরান খোয়াজার নাম আলোচনায় ছিল। তবে তার পক্ষে পূর্ণ সদস্য দেশগুলোর সমর্থন পাওয়া সম্ভব নয়।

ইসিবি চেয়ারম্যান গ্রেভসের নভেম্বর ২০২০ সালে তার দেশের বোর্ডের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা আর সে কারণেই তাকে আইসিসির চেয়ারম্যান পদের মূল দাবিদার ধরা হচ্ছে। তার সবচেয়ে ভরসা হচ্ছে তিনি সব ঠেস্ট খেলিয়ে দেশের সমর্থন পাবেন। বোর্ডের এক সদস্য বলেন, ‘ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ গ্রেভসকে সমর্থন করবে। বিসিসিআইয়ের সঙ্গেও তার সম্পর্ক ভালো কারণ অবশ্যই বিসিসিআই বিশ্বের সব থেকে ধোনি সংস্থা।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ