1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে পুনরায় নিবন্ধনের আহ্বান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে চীনের আগ্রহ, সমঝোতার চেষ্টা সামিটের শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট রাশিয়াকে ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, জেলেনস্কির দাবি সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান

দেশে ফিরে গেলেন আরো ১৭৭ ব্রিটিশ নাগরিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৩৩ Time View

করোনাভাইরাস মহামারির মধ্যে বাংলাদেশ থেকে নিজ দেশে ফিরে গেলেন ১৭৭ ব্রিটিশ নাগরিক। আজ বৃহস্পতিবার বিকাল ৪টা ২৫ মিনিটে তাদের নিয়ে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে।

কভিড ১৯ মহামরীর মধ্যে বিমান চলাচল বন্ধ থাকায় বাংলাদেশে অবস্থানরত বিদেশিরা নিজ দেশের ভাড়া করা বিভিন্ন এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে নিজেদের দেশে ফিরছেন। এ ছাড়া নিজেদের দেশের বিশেষ এয়ারক্রাফটে ঢাকা ছাড়েন ১৫৪ জন তুর্কি নাগরিক। গেল সপ্তাহে ১২৩ জন জার্মান নাগরিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে নিজেদের দেশে রওনা হন।

তার কয়েকদিন আগে ১৭৮ জন রুশ নাগরিক ঢাকা ছাড়েন। জাপান দূতাবাসের চার্টার করা ফ্লাইটে দেশে ফেরেন দেশটির ৩২৫ জন নাগরিকও। আর দুই দফায় ৫৯১ জন মার্কিন নাগরিকও ছেড়েছেন ঢাকা। এ ছাড়া সপ্তানখানেক আগে মালয়েশিয়া থেকে আসা একটি উড়োজাহাজে সে দেশের ২২৫ জন ও ভুটান সরকারের ব্যবস্থাপনায় একইভাবে তাদের ১৩৯ জন নাগরিক ফিরে যান।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্যান্য সব দেশ থেকে যাত্রীদের আসা বন্ধ করে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ