1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে পুনরায় নিবন্ধনের আহ্বান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে চীনের আগ্রহ, সমঝোতার চেষ্টা সামিটের শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট রাশিয়াকে ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, জেলেনস্কির দাবি সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান

কভিড-১৮ সম্পর্কে হালনাগাদ তথ্য পেতে হোয়াটসঅ্যাপে ইনফোবট সেবা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৩৩ Time View

কভিড-১৯ মহামারীর এই সময় সাধারণ জনগণের কাছে সহজে সর্বশেষ তথ্য পৌঁছে দেওয়ার জন্য একটি ইনফোবট চালু করা হয়েছে। ‘কভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স এবং প্যান্ডেমিক প্রিপেয়ারডনেস’ প্রকল্পের সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং আইসিটি বিভাগ, তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় কর্তৃক মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ একটি ইনফোবট সার্ভিস চালু করা হয়েছে। সেখানে স্বয়ংক্রিয়ভাবে সহজেই কভিড-১৯ সংক্রান্ত বিভিন্ন তথ্য বাংলায় পাওয়া যাবে। আজ বিকাল ৫টায় জুম-এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক উক্ত সেবাটির শুভ উদ্বোধন করবেন। 

COVID-19 [Govt of Bangladesh DG Health Services] শিরোনামে হোয়াটসঅ্যাপে +৮৮০১৬৭৮৩৮০০৫৬ বা +৮৮০১৬৭৮৩৮০০৫৬ নম্বরটিতে এই সেবা গ্রহণ করা যাবে । আপনার মোবাইল কন্ট্যাক্টে নম্বরটি সেভ বা সংরক্ষণ করতে হবে এবং ইংরেজিতে ‘Hello’ এবং বাংলায় ‘হ্যালো’ লিখে সেবাটিতে সংযুক্ত হতে হবে। এর মাধ্যমে সহজে সর্বশেষ তথ্য ও বিবিধ সেবা গ্রহণ করা যাবে।

এই অফিশিয়াল সেবার মাধ্যমে সহজেই দেশের কভিড-১৯ সংক্রান্ত সার্বিক অবস্থার সারসংক্ষেপ জানা যাবে । এছাড়া এ রোগটির প্রতিরোধ, উপসর্গ, চিকিৎসা, ঝুঁকি, ভ্রমণ সংক্রান্ত উপদেশ এবং সরকারি হেল্পলাইন সংক্রান্ত সকল তথ্য এখানে পাওয়া যাবে। এছাড়া এখানে সবচেয়ে জিজ্ঞাস্য প্রশ্নের (FAQ) উত্তরগুলো পাওয়া যাবে এবং যেকোনো ধরনের গুজব ও মিথ্যা তথ্যের বিপরীতে সঠিক তথ্য পাওয়া যাবে। এখানে নিজের উপসর্গ নিজে যাচাই করার জন্য ‘CoronaBD’ মোবাইল অ্যাাপ সংযোজিত আছে। পরবর্তীতে এই সেবা ফেসবুক মেসেঞ্জারের সাথে সংযুক্ত করার প্রক্রিয়া চলমান আছে যেখানে লাইভ বা সরাসরি সাপোর্ট সংযুক্ত করা হবে।

এই পরিষেবাটি নুরাহেলথ এবং টার্ন ডট আইও এর যৌথ সহযোগিতায় প্রস্তুত করা হয়েছে। এছাড়াও হোয়াটসঅ্যাপের প্রকৌশলীরা সেবাটিকে নিরবচ্ছিন্ন রাখার জন্য কাজ করে যাবেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ