1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে পুনরায় নিবন্ধনের আহ্বান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে চীনের আগ্রহ, সমঝোতার চেষ্টা সামিটের শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট রাশিয়াকে ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, জেলেনস্কির দাবি সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান

কর্মহীনদের খুঁজে বাড়ি গিয়ে ত্রাণ দিতে হবে : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৩২ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা পরিস্থিতিতে যারা কাজকর্ম হারিয়ে দিশেহারা, মুখে বলতে পারে না, তাদের খুঁজে খুঁজে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিতে হবে। এই সংকটে দুটো বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে, করোনাকে মোকাবিলা ও গরিব মানুষদের সুরক্ষা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ভয়কে জয় করব ইনশাআল্লাহ।

আজ বৃহস্প‌তিবার সকালে ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপ-কমিটির উদ্যোগে অসহায়, গরিব মানুষের মাঝে প্রতিনিধির মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণের আগে বাসা থেকে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন সাহসী ও পরীক্ষিত নেতা আছেন বলেই বাংলাদেশ অনেক সংকট ও দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই সংকটকালেও যারা কষ্টে আছেন, তাদের জন্য সহায়তার প্রয়াস অব্যাহত রাখতে হবে।

কৃষকের ধান কাটা কর্মসূচিতে কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়ায় তাদেরকে ধন্যবাদ জানান সেতুমন্ত্রী।

ত্রাণ কার্যক্রমে দেশের আলেম-ওলামা, মটরচালক লীগ, মহিলা শ্রমিক লীগ, ফটো জার্নালিস্ট, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ