1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জিয়া ও এরশাদ সংবিধানকে ধ্বংস করেছে: পাটমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুন, ২০১২
  • ১১১ Time View

বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, “জিয়াউর রহমান ও এরশাদ বাংলাদেশের সংবিধানকে ধ্বংস করেছে। তাদের এক হাজার বার ফাঁসি দিলেও এ ক্ষতি পূরণ হবে না।”

রোববার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘দৈনিক কালের চিত্র’ পত্রিকার প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পাটমন্ত্রী বলেন, “খালেদার দুই ছেলে তারেক ও কোকোর অর্থপাচার এবং যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে বিএনপি হরতাল সমাবেশের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে।”

তিনি বলেন, “জনগণের ভোটে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় এসেছে। তাই সব ভেদাভেদ ভুলে গিয়ে দেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে একসঙ্গে কাজ করতে হবে।”

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাতক্ষীরা-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, দৈনিক কালের চিত্রের সম্পাদক ও প্রকাশক আবু আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

পরে মন্ত্রী সাতক্ষীরার একমাত্র শিল্প প্রতিষ্ঠান সুন্দরবন টেক্সটাইল মিল পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ