1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

কলঙ্কিত ক্রিকেটারের মুদি দোকান দেওয়া উচিত : রমিজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ৪৯ Time View

পাকিস্তান হলো ক্রিকেট ম্যাচ ফিক্সারদের তীর্থভূমি। দেশটির ক্রিকেটারদের নিয়মিতভাবে ফিক্সিংয়ে জড়িয়ে পড়া যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তেমনই নিয়মিতভাবে শাস্তিও দেওয়া হচ্ছে। তবুও স্বভাব যায় না পাকিস্তানি ক্রিকেটারদের। ম্যাচ পাতিয়ে যারা নিষিদ্ধ হওয়া মোহাম্মদ আমির, সালমান বাট কিংবা ইদানীংকালের শারজিল খানদের ভয়ংকর সব শাস্তি দেওয়ার কথা বলছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। 

মোহাম্মদ আমিরের মতো ক্রিকেটারদের দলে ফিরিয়ে আনায় বেজায় চটেছেন সাবেক ক্রিকেটার তথা বর্তমান ধারাভাষ্যকার রমিজ রাজা। তিনি পিটিআইকে বলেছেন, ‘আমাকে জিজ্ঞেস করলে বলব এসব কলঙ্কিত ক্রিকেটারদের মুদি দোকান খোলা উচিত। আমার কোনো সন্দেহ নেই বড় নামগুলোকে (আমিরের মতো ক্রিকেটার) ছাড় দিয়ে পাকিস্তান ক্রিকেটেরই ক্ষতি হয়েছে। এখন আবার শারজিল খানকে ফেরানোর কথা হচ্ছে। এটা কোনোভাবেই ঠিক নয় এবং এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের ক্ষতি করবে।’

এর আগে জাভেদ মিঁয়াদাদ ম্যাচ পাতানোর সঙ্গে সম্পর্কিত সবাইকে ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছেন। ফিক্সিংয়ে অভিযুক্ত রশিদ লতিফও পর্যন্ত বলেছেন, দেশের আইনে একে অপরাধ হিসেবে গণ্য করার আইন করা হোক। এমন অপরাধীদের আন্তর্জাতিক ক্রিকেটে না ফিরিয়ে সংসার খরচের জন্য স্থানীয় ক্রিকেট খেলতে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। রমিজ রাজা পাকিস্তান ক্রিকেটের স্বার্থে শুধু শারজিলের মতো ক্রিকেটারদেরই বাদ দিতে বলছেন না, মোহাম্মদ হাফিজ আর শোয়েব মালিকের মতো বয়স্ক ক্রিকেটারদেরও জাতীয় দল থেকে সরে যাওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ