1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৪ মাস পর রিজার্ভ থেকে ডলার বিক্রি কেন্দ্রীয় ব্যাংকের আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে

মেসিহীন বিশ্বকাপের কথা ভাবতেই আক্ষেপ মরিনহোর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ Time View

ফুটবলের মঞ্চে কিছু বিদায় কেবল বিদায় নয়, হয়ে থাকে এক যুগের পর্দা নামার মুহূর্ত। লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা যেন তেমনই এক ক্ষণ। আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে যার পায়ের জাদুতে বহু রাত রঙিন হয়েছে, সেই জাদুকরকে আর বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না এই বাস্তবতা মেনে নেওয়াই যেন কঠিন হয়ে পড়েছে ফুটবলবিশ্বের।

মেসির বিদায়ে সেই আক্ষেপই ফুটে উঠেছে পর্তুগিজ কোচ হোসে মরিনহোর কথায়। আর্জেন্টাইন মহাতারকার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারকে অভিনন্দন জানিয়ে তিনি মনে করিয়ে দিয়েছেন, মেসিকে ছাড়া আগামী বড় আন্তর্জাতিক আসরগুলো আর আগের মতো হবে না।

সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্তের কথা জানান মেসি। দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক পথচলার ইতি টানার এই সিদ্ধান্ত যে সহজ ছিল না, তার কথাতেই ছিল সেই আভাস।

মেসি লিখেছেন, ‘অনেক ভেবেচিন্তে সবাইকে জানাতে চাই, আমি জাতীয় দলের হয়ে খেলা থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বিদায়ের সিদ্ধান্তে নিজের কষ্টের কথাও লুকাননি আর্জেন্টাইন অধিনায়ক। তিনি বলেন, ‘এটি ছিল কষ্টদায়ক একটি সিদ্ধান্ত, যা এখনো আমাকে ভেতর থেকে কষ্ট দেয়। কিন্তু আমি বুঝতে পারছি, সময় এসে গেছে।’

তবে বিদায়ের মুহূর্তেও দেশের জার্সির প্রতি নিজের ভালোবাসা আর দায়বদ্ধতার কথা স্মরণ করেছেন মেসি। তার কাছে আর্জেন্টিনা মানে শুধু ট্রফি জয়ের গল্প নয়; বরং প্রতিটি ম্যাচে দেশের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার এক দীর্ঘ যাত্রা।

মেসির ভাষায়, ‘আমি সবসময় আমার সবকিছু দিয়েছি। শুধু সাম্প্রতিক বছরগুলোতে, যখন আমরা সবকিছু জিতেছি, তখন নয়; তার আগেও। এই জার্সির জন্য সবসময় লড়েছি এবং মাঠে নিজের সর্বস্ব দিয়েছি। ফুটবলের মাধ্যমে তোমাদের আনন্দ দিতে এবং আর্জেন্টাইন হওয়ার গর্ব অনুভব করাতে চেয়েছি।’

মেসির সেই বিদায়ী বার্তার নিচেই নিজের অনুভূতি প্রকাশ করেন মরিনহো। ‘স্পেশাল ওয়ান’খ্যাত এই কোচ লিখেছেন, ‘একটি অসাধারণ ও অবিস্মরণীয় আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন।’

এরপরই আসে মরিনিওর সবচেয়ে আবেগঘন উপলব্ধি। মেসিকে ছাড়া ফুটবলের সবচেয়ে বড় আন্তর্জাতিক আসরগুলোর চেহারাই বদলে যাবে বলে মনে করেন তিনি।

মরিনহোর ভাষায়, ‘পরবর্তী কোপা আমেরিকা ও বিশ্বকাপ তোমার অনুপস্থিতিতে আগের মতো হবে না।’

সাবেক পর্তুগিজ তারকা মরিনহোর এই কথায় যেন প্রতিধ্বনিত হলো কোটি ফুটবলপ্রেমীর মনের কথাই। কারণ মেসি শুধু আর্জেন্টিনার একজন ফুটবলার নন, তিনি নিজেই বিশ্বকাপের এক অধ্যায়। মাঠে তার বাঁ পায়ের ছোঁয়া ফুটবলপ্রেমীদের মাতিয়ে রাখে।

সূত্র : গোল ডট কম

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ