1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

টেন্ডুলকার-লারাদের পাশে জায়গা পাওয়া সম্মানের : আর্চার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ৫০ Time View

সম্প্রতি উইজডনের সেরা পাঁচ ক্রিকেটারের মধ্যে জায়গা করে নিয়েছে ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার। গত বছরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই ডান-হাতি পেসারের। অভিষেকের পর থেকে বল হাতে চমক দেখিয়ে যাচ্ছেন আর্চার। ৭ টেস্টে ৩০, ১৪ ওয়ানডেতে ২৩ ও ১টি টি-টোয়েন্টিতে ২ উইকেট নিয়েছেন তিনি। প্রথমবারের মত ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে প্রধান ভূমিকাও রাখেন আর্চার।

অভিষেকের বছরে আর্চারের এমন দুর্লভ পারফরমেন্স উইজডনের সেরা পাঁচ ক্রিকেটারের মধ্যে জায়গা করে দিয়েছে। এক সময় এই তালিকায় নাম তুলেছিলেন ভারতের শচীন টেন্ডুলকার, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার মত খেলোয়াড়রা। টেন্ডুলকার-লারার পাশে নিজের নাম তুলতে পেরে সম্মানিত বোধ করছেন আর্চার।

তিনি বলেন, ‘উইজডেনের সেরা পাঁচ ক্রিকেটারের মধ্যে জায়গা পাওয়া আমার জন্য বিশাল সম্মানের। যখন আমার নাম নির্বাচিত হয়ে তখন থেকেই আমি আনন্দিত বোধ করছি। আমি যখন ভাবি, আমার নাম এখন থেকে ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকারসহ আরও অনেক মহাতারকার পাশে বসবে এটা আমার জন্য অনেক বড় অর্জন।’

চলতি সপ্তাহেই উইজডেনের সেরা পাঁচ খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়। সেখানে সেরার খেতাব পেয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। এরপর আছেন প্যাট কামিন্স, জোফরা আর্চার, অ্যালিসা পেরি ও মার্নাস লাবুশেন। এই সম্মানে ভবিষ্যতে ভালো খেলতে অনুপ্রেরণা দিবে বলে জানান আর্চার, ‘এটি অনেক বড় সম্মানের। বিশ্ব ক্রিকেটের মহাতারকাদের পাশে আমার নাম। ভবিষ্যতে ভালো খেলতে আমাকে আরও বেশি অনুপ্রেরণা দেবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ