1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক-দেড় বছর যাবে, মানুষ আমাদের কাছে জবাবদিহিতা আশা করবে : পানিসম্পদ মন্ত্রী নতুন নয়, আগের শুল্কই প্রতিস্থাপন করেছে যুক্তরাষ্ট্র: বাণিজ্যমন্ত্রী চীনের সাথে বিএনপির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে: ভূমিমন্ত্রী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন আহমদ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশে বি‌নি‌য়োগ চে‌য়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চি‌ঠি জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : ডা. শফিকুর রহমান রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

দেশে করোনায় আরো ৬ জনের প্রাণহানি, শনাক্ত ৯৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ৩২ Time View

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪২৪ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন ৬ জন। এতে দেশের মোট মৃত্যুর সংখ্যা ২৭ জনে পৌঁছেছে।

করোনাভাইরাস (COVID-19) এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা থেকে সরাসরি অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা। এতে যুক্ত হন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের পরীক্ষা হয়েছে ১১৮৪ জনের। একদিনে এটাই সর্বোচ্চসংখ্যক পরীক্ষা।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার ৩৭ জন এবং নারায়ণগঞ্জের ১৬ জন রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৬৯ জন, নারী ২৫ জন। ১০ বছরের নিচে ৪ জন, ১১-২০ এর মধ্যে ৬, ২১-৩০ এর মধ্যে ১২ জন, ৩১-৪০ এর মধ্যে ২৯, ৪১-৫০ এর মধ্যে ১৬ জন, ৫১-৬০ এর মধ্যে ১৪ এবং বাকিরা ষাটোর্ধ্ব।

মৃত ছয়জনের মধ্যে পাঁচজন পুরুষ, একজন নারী। তাদের মধ্যে তিনজন ঢাকার, দুজন নারায়ণগঞ্জের এবং একজন পটুয়াখালীর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ