1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

করোনা তহবিলে ৫০ লক্ষ রুপি দিলেন যুবরাজ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২০
  • ৫৬ Time View

কয়েকদিন আগেই করোনাভাইরাসের সচেতনতার জন্য প্রচারে নামা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে সমর্থন করায় উগ্র সমর্থকদের সমালোচনার মুখে পড়েছিলেন ভারতের সাবেক মহাতারকা যুবরাজ সিং। এর জবাবও তিনি দিয়েছিলেন। এবার নিজ দেশের করোনা তহবিলে বড় অংকের অনুদান দিয়েছেন ৬ বলে ৬ ছক্কার ইতিহাস গড়া যুবরাজ।

সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে লাগাম ছাড়া হয়ে উঠছে করোনাভাইরাস। ভারতও পরিস্থিতি খুব খারাপ। যা রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে ২০১১ বিশ্বকাপের নায়ক যুবরাজকে। করোনা তহবিলে তিনি দান করেছেন ৫০ লক্ষ রুপি। ভারতের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অর্থ জমা দিয়েছেন তিনি।

মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন যুবরাজ। ঘাতক ব্যাধি ফুসফুস ক্যান্সারকে জয় করে তিনি আবারও ফিরেছেন ক্রিকেটমাঠে। এবার মারণ ভাইরাসের মোকাবিলায় এগিয়ে এলেন মৃত্যুঞ্জয়ী যুবরাজ। ভারতে হু হু করে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানিয়েছেন যুবরাজ। তিনি লিখেছেন, ‘একতাই বল’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ