1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ

লকডাউনে থাকা ভাসান চরে নৌবাহিনীর ত্রাণ বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ৩৮ Time View

দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলার অংশ হিসেবে ভাসান চরে নৌবাহিনীর কন্টিনজেন্ট আজ শনিবার নানাবিধ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় দরিদ্র জেলে, রাখাল ও শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।

আইএসপিআর জানায়, করোনার প্রকোপ থেকে ভসান চরকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে গত ২৪ মার্চ থেকে ভাসান চরকে লকডাউন করা হয়। এ চরের অভ্যন্তরীণ সুরক্ষা বজায় রাখার জন্য নৌবাহিনীর সদস্যরা প্রকল্পের কাজে নিয়োজিত প্রকৌশলী, শ্রমজীবী মানুষ এবং স্থানীয় জেলে ও রাখালদের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে চলার প্রয়োজনীয় পরামর্শ এবং যথাসম্ভব জনসমাগম পরিহার করে সকলের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দেশনা দেয়।

এ ছাড়া নৌবাহিনীর পক্ষ থেকে ভাসান চরে অবস্থানরত সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ