1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

লকডাউন ভঙ্গ : অসুস্থ ছেলেকে দেখতে যাওয়ায় জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ৫৭ Time View

সড়ক দুর্ঘটনায় আহত ছেলেকে দেখতে গিয়ে জরিমানার কবলে পড়েছেন জার্মানি ও বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার জেরোমে বোয়েটেং। গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় সামান্য আহত হন বোয়াটেংয়ের ছেলে। ক্লাবের অনুমতি ছাড়া লকডাউনের মধ্যে মিউনিখ থেকে আরেক শহরে ছেলেকে দেখতে যাওয়ায় বোয়াটেংকে জরিমানা করে তার ক্লাব বায়ার্ন মিউনিখই।

সেখানকার সংবাদমাধ্যম জানিয়েছে, বোয়েটেংয়ের ছেলে মিউনিখের বাইরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। কিন্তু লকডাউনের কঠোর নিয়মকানুন চালু অবস্থায় ছেলে দেখতে গিয়েছেন বোয়েটেং। তাই তাকে জরিমানা করা হয়েছে। দোষ স্বীকার করে বোয়েটেং বলেন, ‘আমি জানি ক্লাবকে না জানিয়ে বের হয়ে আমি ভুল করেছি। তবে ওই সময়ে আমি শুধু ছেলের চিন্তাই করেছি। তার শরীর ভালো ছিল না।’

বায়ার্ন মিউনিখে পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্লাবের অনুমতি ছাড়াই মিউনিখ শহরের বাইরে গিয়েছিলেন বোয়েটেং। ক্লাবের জারি করা নির্দেশাবলী অমান্য করে অনেক দূরে গিয়েছিলেন তিনি। স্বাস্থ্য বিভাগের পরামর্শে সরকার মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। সেই বিধিনিষেধ অমান্য করায় তাকে জরিমানা করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ