1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

তুরাগ নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৩৭ Time View

সাভারের আমিনবাজারে তুরাগ নদীর তীর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় কাউন্দিয়া এলাকার তুরাগ নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ গণমাধ্যমকে জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে তুরাগ নদী থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে পচন ধরায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাভার মডেল একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ