1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ

‘প্রধানমন্ত্রী অবাস্তব ও কল্পনাপ্রসূত কোনো প্রতিশ্রুতি দেননি’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৩৭ Time View

গতকালের ভাষণে প্রধানমন্ত্রী অবাস্তব ও কল্পনাপ্রসূত কোনো প্রতিশ্রুতি দেননি বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী বাঙালি জাতির নেতা হিসেবে করোনা ভাইরাস প্রতিরোধে পূর্ব প্রস্তুতি ও বর্তমান প্রস্তুতিসহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জাতির সামনে তুলে ধরেছেন। করোনা সংকট মোকাবেলায় বিদেশ ফেরত যাত্রীদের স্ক্রিনিং করা থেকে শুরু করে কোয়ারেন্টাইন ব্যবস্থা, হাসপাতাল প্রস্তুত ও চিকিৎসা সামগ্রী সরবরাহে সরকার কর্তৃক সম্পন্ন সকল কার্যক্রমের কথা তিনি তুলে ধরেছেন।

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭১ সালে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা শত্রুর মোকাবেলা করে বিজয়ী হয়েছি। করোনাভাইরাস মোকাবেলাও একটা যুদ্ধ। এ যুদ্ধে আপনাদের প্রধানতম দায়িত্ব ঘরে থাকা। আমরা সকলের প্রচেষ্টায় এ যুদ্ধে জয়ী হব ইনশাল্লাহ। ঘরে বসেই সচেতনতার মাধ্যমে করোনার বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন।

কাদের বলেন, অনাকাঙ্ক্ষিত সংকটের মুখে নিশ্চিত সমাধানে যেখানে সারা বিশ্ব হিমশিম খাচ্ছে, সেখানে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার সীমাবদ্ধতাকে জয় করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডাব্লুএইচও) করোনাভাইরাস মোকাবেলাকে একটি যুদ্ধ ঘোষণা করে সকলকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকতে বলেছে।

প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার প্রদত্ত দিক-নির্দেশনাগুলো ছিল নির্মোহ, নির্মেদ ও আশা জাগানিয়া। করোনাভাইরাসে সারাবিশ্ব গভীর সংকট ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। জাতির অভিভাবক হিসেবে শেখ হাসিনা স্বাধীনতা দিবসের প্রাক্কালে বুধবার সন্ধ্যায় এই সংকট থেকে উত্তরণের জন্য দিক-নির্দেশনা দিয়ে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেছেন।

সংবাদ সম্মেলনের শুরুতে ওবায়দুল কাদের দেশের সর্বস্তরের জনগণকে এবং আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ