1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

সরকারি অফিস ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ হতে পারে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৪০ Time View

আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারের অফিস-আদালত বন্ধ হয়ে যাচ্ছে। এ সময় পুলিশ ও হাসপাতাল ছাড়া সব ধরনের সরকারি সেবা বন্ধ থাকবে।

আজ সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ সচিব এই বিষয়ে ব্রিফিং করে বিস্তারিত ঘোষণা দেবেন।

সরকারের দুজন মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কেউ প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি।

সরকারের সূত্র জানায়, করোনাভাইরাস সংক্রমণ স্থানীয় পর্যায়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এটা ঠিক লকডাউন না। অর্থাৎ মানুষের কাজ থাকবে না। সরকারের পক্ষ থেকে বাসা থেকে বের না হয়ে ঘরে থাকার অনুরোধ জানানো হবে। এতে কার্যত লকডাউনের মতোই পরিস্থিতি তৈরি হবে। তবে যানবাহন চলাচল ঘোষণা দিয়ে বন্ধ করা হবে না। মানুষ বের না হলে এমনিতেই যানবাহন ও নৌযান চলাচল কমে যাবে। আর রেল চলাচল কমিয়ে আনতে কাজ করছে রেল কর্তৃপক্ষ।

এই বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বিস্তারিত বলতে চাননি। তবে তিনি বলেন, মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্যসচিব ও তথ্যসচিব আজ একটা সংবাদ সম্মেলন করার কথা। সেখানে একটা ঘোষণা আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ