1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

কোয়ারেন্টিনে না থেকে আড্ডা, ২০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৪০ Time View

নেত্রকোনার কলমাকান্দা সদরের এক ব্যক্তি (৪২) গত বৃহস্পতিবার গ্রিস থেকে দেশে আসেন। এরপর তিনি নিজের শরীরে করোনাভাইরাসের জীবাণু নেই দাবি করে বাড়িতে কোয়ারেন্টিনে না থেকে এলাকায় হাট-বাজারে মানুষের সঙ্গে মেলামেশা শুরু করেন।

খবর পেয়ে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা গত রোববার সন্ধ্যায় পুলিশ নিয়ে ওই এলাকায় যান। এ সময় ওই ব্যক্তি স্থানীয় একটি চায়ের দোকানে লোকজন নিয়ে বসে গল্প করছিলেন।

পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসান। আদালতের কাছে ওই ব্যক্তি নিজের দোষ স্বীকার জানান, বিমানবন্দর থেকে তাঁকে ১৪ দিনের হোম (বাড়িতে) কোয়ারেন্টিনে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। কিন্তু জরুরি কাজ থাকায় বাইরে এসেছেন। এ সময় আদালত তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি যাঁরা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছেন, সবার তালিকা করে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা-পুলিশকে বিষয়টি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ