1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

মিরপুরে আরও ৪০টি ভবন লকডাউন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৩৫ Time View

রাজধানীর মিরপুর-১ এর উত্তর টোলারবাগের আরও ৪০টি ভবন লকডাউন করা হয়েছে। পুলিশের সহায়তায় স্থানীয়রা এই উদ্যোগ নিয়েছেন।

এর আগে শনিবার দুপুরে একই এলাকার একটি ভবন লকডাউন করেছিল স্থানীয়রা। ওই ভবনে একজন করোনা রোগী মারা যাওয়ায় সে ভবনটি লকডাউন করা হয়েছিল। কিন্তু সন্ধ্যার পর ওই এলাকায় স্থানীয়দের মাঝে নানান শঙ্কা দেখা দেয়। রাত সাড়ে ১১টার দিকে ওই ভবনটির আশপাশের ৪০টি ভবন লকডাউন করা হয়েছে।

এর আগে স্থানীয় আবাসিক কল্যাণ সমিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রাতে বৈঠক হয় আইইডিসিআর এর। হাউজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুভাশিষ বিশ্বাস জানান, সন্ধ্যায় বৈঠক হয়েছে। টোলারবাগের ৪০টি বাড়ি লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ যে ব্যক্তি মারা গেছেন, তিনি কার কাছ থেকে ভাইরাস বহন করেছিলেন, সেটি চিহ্নিত করা যায়নি। আইইডিসিআর জানিয়েছে, সেখানে আরও আক্রান্ত থাকতে পারেন।

পুলিশে মিরপুর বিভাগের এসি মিজানুর রহমান বলেন, আমরা প্রত্যেক বাসায় বাসায় গিয়ে ওই এলাকার মানুষকে সচেতন করে দিয়ে এসেছি। তারা যেন বাসা থেকে বের না হন। তাছাড়া ওই এলাকায় চলাচল সীমিত রাখার কথাও বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ