1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

দেশে আরও ৩ জন করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

বাংলাদেশে নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১৭ জন এই ভাইরাসে আক্রান্ত হলেন।

আজ বৃহস্পতিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।নতুন করে যে তিনজন আক্রান্ত হয়েছেন তাঁরা ইতালি ফেরত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন বলে জানান আবুল কালাম আজাদ।

গতকাল বুধবার আইইডিসিআর জানায়, দেশে প্রথম কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।। মারা যাওয়া ব্যক্তি ৭০ বছর বয়সী একজন পুরুষ। তিনি ডায়াবেটিস, কিডনি, উচ্চ রক্তচাপে ভুগছিলেন। এ ছাড়া তাঁর হার্টে স্টেন্ট পরানো ছিল।

আজ আবুল কালাম আজাদ বলেন, নতুন আক্রান্ত হওয়া তিনজন একই পরিবারের সদস্য। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। পরিবারের সদস্যদের আক্রান্ত হওয়ার বিষয়টি খুব তাৎপর্যপূর্ণ।

দেশে গত ৮ মার্চ প্রথম তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হন। এঁদের মধ্যে তিনজনই সুস্থ হয়ে উঠেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ