1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

বিদেশিদের ভিসা ৩ মাস বাড়াবে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

করোনার কারণে বাংলাদেশে বসবাসরত বিদেশিদের ভিসার মেয়াদ আগামী তিন মাসের জন্য বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে আজ সোমবার বলা হয়, ‘বৈধ ভিসা নিয়ে বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকেরা তাঁদের ভিসার মেয়াদ তিন মাস বাড়ানোর সুযোগ পাবেন।’

পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় অবস্থিত সব কূটনৈতিক মিশন, জাতিসংঘের সংস্থা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর অফিসে এ পরিপত্র পাঠিয়েছে।

দেশে করোনাভাইরাস ছড়ানো রোধের লক্ষ্যে আজ থেকে বলবৎ অস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা সম্পর্কেও বিদেশি মিশনগুলোকে জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়, ‘যুক্তরাজ্য বাদে ইউরোপ থেকে আগত যাত্রীদের আজ দুপুর ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।’ এতে আরও বলা হয়, ‘যেসব দেশে বাংলাদেশ থেকে বিমান গমন স্থগিত রয়েছে, সেসব দেশ থেকে বাংলাদেশমুখী ফ্লাইটও স্থগিত থাকবে।

এ ছাড়া, সব দেশের যাত্রীদের জন্য আগমন-পরবর্তী ভিসা প্রদান দুই সপ্তাহের জন্য স্থগিত থাকবে।

মন্ত্রণালয় জানায়, করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে যারা বাংলাদেশে প্রবেশ করছেন, তাদের আগমনের পরে দুই সপ্তাহের জন্য স্বেচ্ছা কোয়ারেন্টিনে রাখা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ