1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

করোনা মোকাবিলায় সরকারকে সহায়তা করবে জাপা: জি এম কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৪০ Time View

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় সরকারের সব উদ্যোগে জাতীয় পার্টি সক্রিয়ভাবে সহায়তা করবে। এ সময় তিনি জাতীয় পার্টির সব নেতা-কর্মীকে করোনাভাইরাস মোকাবিলায় সরকারের উদ্যোগকে সহায়তা করতে নির্দেশ দেন।

আজ সোমবার দুপুরে করোনাভাইরাস মোকাবিলায় গণসচেতনতা সৃষ্টিতে মাস্ক ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জি এম কাদের। জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় যুব সংহতি এ অনুষ্ঠানের আয়োজন করে।

জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদা অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় অনুষ্ঠিত পথসভায় জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, আজ জাতীয় পার্টির পক্ষ থেকে করোনাভাইরাস মোকাবিলায় গণসচেতনতা সৃষ্টিতে কর্মসূচি উদ্বোধন হলো। আজ থেকে সারা দেশে জাতীয় পার্টির সচেতনতামূলক কর্মকাণ্ড চালু হলো।

জি এম কাদের বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস আগ্রাসী রূপে ছড়িয়ে পড়েছে। আতঙ্ক সৃষ্টি হয়েছে সারা বিশ্বে। উন্নত বিশ্ব করোনাভাইরাস মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তারা বিভিন্ন এলাকা, শহর ও রাষ্ট্র বন্ধ করে দিয়েছে। কিন্তু বাংলাদেশের মতো জনবহুল রাষ্ট্রে আইসোলেশন করা কঠিন হয়ে যাবে। তাই সচেতনার বিকল্প নেই। সাধারণ মানুষ যদি করোনাভাইরাসের লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধ সম্বন্ধে সচেতন হয়, তাহলেই করোনা মোকাবিলা অনেকটা সহজ হয়ে যাবে।

পরে জাতীয় পার্টি চেয়ারম্যান উপস্থিত জনসাধারণের মধ্যে মাস্ক ও লিফলেট বিতরণ করেন।

এ সময় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ, সৈয়দ আবু হোসেন, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর, সাইফুদ্দিন আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ