1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

৪৭ বলে তামিমের ১৯, আশরাফুল করলেন ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৫৭ Time View

প্রিমিয়ার লিগে আজ ভালো করতে পারেননি তামিম ইকবাল
ঢাকা প্রিমিয়ার লিগে আজ ব্যাট হাতে বাজে দিন কাটল তামিম ইকবালের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দুর্দান্ত ফর্ম ঘরোয়ায় টেনে নিতে পারেননি প্রাইম ব্যাংক অধিনায়ক। প্রায় পঞ্চাশটির কাছাকাছি বল খেলেও হতাশ করেছেন জাতীয় দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক।

শেরেবাংলা স্টেডিয়ামে আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আগ ব্যাট করে প্রাইম ব্যাংক। দুই ওপেনারের কাছ থেকে মোটেও ভালো শুরু পায়নি প্রাইম ব্যাংক। ৪৭ বলে ১৯ রান করে আউট হন তামিম। একটি চারের মার। স্ট্রাইকরেট ৪০.৪৩! গাজীর স্পিনার নাসুম আহমেদকে উইকেট দেন তামিম। আরেক ওপেনার এনামুল হক তো রানের খাতাই খুলতে পারেননি। ৩ বলে নির্ভেজাল ‘ডাক’ মেরে ফেরেন জাতীয় দলের বাইরে চলে যাওয়া এ ব্যাটসম্যান।

প্রাইম ব্যাংকের হয়ে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি জাতীয় দলের আরেক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনও। ৩৯ বলে ২৭ করে আউট হন তিনি। রনি তালুকদার ও নাহিদুল ইসলামের ফিফটিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৫১ রান তুলেছে আবাহনী। বিকেএসপিতে শেখ জামালের হয়ে হতাশ করেছেন মোহাম্মদ আশরাফুল। খেলাঘরের বিপক্ষে ওপেন করতে নেমে ১৪ বলে ৩ রান করে আউট হন জাতীয় দলের বাইরে চলে যাওয়া এই ব্যাটসম্যান। ৭ বলে ১ রান করে আউট হন মাশরাফি বিন মুর্তজা। ৯ উইকেটে ২৭৬ রানে থেমেছে শেখ জামালের ইনিংস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ