1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনের শেষ দিন কর্মব্যস্ততায় কাটালেন আইজিপি সৌদির ইউরেনিয়াম কর্মসূচিতে মার্কিন সবুজ সংকেত, পারমাণবিক চুক্তিতে সইয়ের অনুমোদন ট্রাম্পের প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির চার মাস পর দেশে ফিরলেন হরমুজে আটকে থাকা ‘বাংলার জয়যাত্রা’র ১৭ নাবিক তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক ডিএমপির তেজগাঁও বিভাগে অভিযানে গ্রেপ্তার ৬২ সরকারি খালে অবৈধভাবে নির্মিত বাঁধ ও স্লুইসগেটে বসানো জাল অপসারণ অভিযান শুরু জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড় সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

হ্যান্ড স্যানিটাইজার যেভাবে তৈরি করবেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

হ্যান্ড স্যানিটাইজারের দাম কোনভাবেই এত বেশি হতে পারে না। অসাধু ব্যবসায়ীদের কারণে মানুষ আজ একান্ত অসহায়। আসুন আমরা নিজেরাই এটা তৈরি করি। এজন্য সবচেয়ে সহজ একটি ফর্মুলা দেয়া হলো। এর সবগুলো উপাদান হাটখোলা বা মিটফোর্ডের কেমিক্যালের দোকান থেকে কেনা যাবে।

১) আইসোপ্রোপাইল অ্যালকোহল (এটা না পাওয়া গেলে ইথানল বা ইথাইল অ্যালকোহল) – ৭৫ মিলি।
২) গ্লিসারিন বা গ্লিসারল – ১৫ মিলি।
৩) সাইট্রাল (কিংবা লেমন অয়েল বা ইউক্যালিপটাস বা ক্লোভ বা সিনামন বা কারডামম অয়েল) – ৫ ফোঁটা।
৪) পানি – ১০ মিলি।
এগুলো মেশালে মোট ১০০ মিলি হবে। মুখ সহজে বন্ধ করা যায় এমন প্লাস্টিকের বা কাঁচের (কাঁচ সহজে ভেঙ্গে যেতে পারে বলে প্লাস্টিকই ভালো) শিশিতে ভরে দিতে হবে।

কাউকে একটা শিশির বেশি দেয়া যাবে না। অনেককে যাতে এই শিশি দেয়া যায় তার জন্য বিনামূল্যের পরিবর্তে প্রতি শিশি তৈরিতে কাঁচামালের দাম হিসেবে ২০ বা ২৫ টাকা দাম নেয়া যেতে পারে।

প্রতি শিশিতে একটা লেবেল থাকবে যেখানে (১) প্রতিবার হাত পরিস্কারের জন্য এই তরলটি আধা-চাচামচের বেশি প্রয়োজন নেই তা বলে দিতে হবে, (২) এই তরল হাতে নিয়ে হাত-আঙ্গুল-নখ ২০-৩০ সেকেন্ড ধরে ভালো করে ঘষতে হবে এবং (৩) এই তরল যেন কোনভাবেই মুখে না যায় — এসব তথ্য উল্লেখ করতে হবে।

লেবেলে উৎপাদনকারী সংগঠনের নাম-ঠিকানা ও ‘জনস্বার্থে’ উৎপাদিত তা উল্লেখ করতে হবে।

যেহেতু এখানে মূল উপাদান অ্যালকোহল তাই উৎপাদন এলাকায় কোনো আগুনের শিখা বা ফুলকি বা ধূমপান পুরোপুরি নিষিদ্ধ।

করোনাভাইরাস আর অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে, আমরা সবাই একসাথে।

লেখক : পরিচালক, বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ