1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

বাংলামোটরে ট্রাক-লরি সংঘর্ষ, যুবক নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ৪০ Time View

রাজধানীর বাংলামোটরে ট্রাক ও লরি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আজ শুক্রবার (১৩ মার্চ) ভোর ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, গতরাত ৩টার দিকে বাংলামোটরে অবস্থিত জহোরা স্কয়ার মার্কেটের সামনে ফুটপাতে ঘুমিয়ে ছিলেন ওই যুবক। এ সময় সড়কে একটি ট্রাক অপর একটি লরিকে পেছন থেকে ধাক্কা দিলে লরিটি ফুটপাতে ঘুমিয়ে থাকা ওই যুবকের ওপর উঠে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার ভোর ৪টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনা কবলিত ট্রাক ও লরিটি জব্দ করেছে পুলিশ। তবে পালিয়ে গেছেন যান দুটির চালকরা। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ