1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

ব্যস্ততা সত্ত্বেও শিক্ষকতা অব্যাহত রেখেছেন তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

রাষ্ট্রীয় ও রাজনৈতিক ব্যস্ততা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষকতা অব্যাহত রেখেছেন বিশিষ্ট পরিবেশবিদ ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এর আগে জাহাঙ্গীরনগর, নর্থ সাউথ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে সুনাম অর্জনকারী ড. হাছান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের আমন্ত্রনে খন্ডকালীন শিক্ষক হিসেবে গত আগস্ট (২০১৯) থেকে সম্মান শেষবর্ষের ‘ইভোল্যুশন এন্ড আর্থ’স বায়োস্ফিয়ার’ কোর্স পরিচালনা করেছেন। চলতি বছরের জানুয়ারি থেকে একই বিভাগের শেষবর্ষের জলবায়ু পরিবর্তন কোর্স পরিচালনা করছেন তিনি।

এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে ডক্টরেট ডিগ্রি অর্জনের আগে কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স -তিন বিষয়ে মাস্টার্স করেন ড. হাছান মাহমুদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বেলজিয়ামের ‘ব্রিজ ইউনিভার্সিটি অব ব্রাসেলস’ থেকে ‘হিউম্যান ইকোলজি’ ও ইউনিভিার্সিটি অব লিবহা দু ব্রাসেলস থেকে ইন্টারন্যাশনাল পলিটিক্স বিষয়ে মাস্টার্স করেন তিনি।

এরপর এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির বিষয়ে বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন। পরবর্তীতে ব্রাসেলসের ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ-এ ভিজিটিং ফেলো এবং একাডেমিক বোর্ড মেম্বার হিসেবেও কাজ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড ও কর্নেল ইউনিভার্সিটি এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটিতে আমন্ত্রিত বক্তা হিসেবে পরিবেশ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে অভিভাষণ দিয়েছেন ড. হাছান।

অতিথি বক্তা হিসেবে একটি ক্লাস নেয়ার পর শিক্ষক-শিক্ষার্থীদের অনুরোধে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞানের খন্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেয়ার আগে পরিবেশ বিজ্ঞান ও বাংলাদেশ স্টাডিজ বিষয়ে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন ড. হাছান মাহমুদ।

বর্তমানে ড. হাছান দেশে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে একজন বিশিষ্ট পরিবেশবিদ হিসেবে সুপরিচিত। এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে সরকারের পরিবেশমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদের বন ও পরিবেশ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে সফলতার সঙ্গে কাজ করেছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত ড. হাছান মাহমুদ একইসাথে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলের অন্যতম মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকরে আসছেন। এর আগে প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দীর্ঘ ৭ বছর কাজ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ