1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

মুজিববর্ষে শিশু অধিদপ্তরের কাজ শুরুর তাগিদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ৪১ Time View

সরকার এরইমধ্যে শিশু অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত নিলেও তা নিয়ে চলছে দীর্ঘসূত্রিতা। এই অধিদপ্তরের কার্যক্রম দ্রুত শুরুর তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।

কমিটির পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষে শিশু অধিদপ্তরের কার্যক্রম উদ্বোধনের জন্য বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এ এম নাঈমুর রহমান, শবনম জাহান, লুৎফুন নেসা খান ও সৈয়দা রাশিদা বেগম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে শিশু অধিদপ্তরের কার্যক্রম শুরুর পাশাপাশি প্রতিটি উপজেলায় শিশু একাডেমির শাখা সম্প্রসারণে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হয়।

এছাড়া দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে (১০-২০ বছর) বাংলাদেশের সব মানুষকে ডিএনএ ডাটাবেজে অন্তর্ভুক্ত করার কাজটি দ্রুত করার তাগিদ দেওয়া হয়।

বৈঠকের শুরুতে জাতির পিতা ‘মুজিববর্ষ-২০২০’ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ও মহান মুক্তিযুদ্ধে বীরদের কথা স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া কিশোর-কিশোরী ক্লাবগুলো সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ