1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

শাহজালাল বিমানবন্দরে ইয়াবাসহ পিতা-পুত্র আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ৩৭ Time View

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুইজন যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। গতকাল সোমবার তারা নভো এয়ারযোগে কক্সবাজার থেকে ঢাকায় এসে ধরা পড়েন। এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলেন- মো. ইউনুস (৪৫) এবং পুত্র মো. রাসেল (১৫)। তারা সম্পর্কে পিতা-পুত্র। ইউনুস কক্সবাজার জেলার টেকনাফ নোয়াপাড়া (সাবরাং) গ্রামের ফকির আহমদের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পিতা মো. ইউনুস (৪৫) এবং পুত্র মো. রাসেল (১৫) বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার সন্নিকটে অপেক্ষাগার এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত আর্মড পুলিশ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। পরবর্তীতে তাদের বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা তাদের পায়ুপথে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে বাবা ইউনুসের পায়ুপথ থেকে ১৮৫০ পিস এবং মো. রাসেলের পায়ুপথ থেকে ১০০০ পিস ইয়াবা বের করে আনা হয়।

জানা গেছে, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে নয়াপাড়া (সাব্রাং) টেকনাফের জাবেদ নামে একজন তাদেরকে এই ইয়াবা ঢাকায় এক ব্যক্তির কাছে প্রদেয় মোবাইলে যোগাযোগের মাধ্যমে পৌঁছানোর কথা বলে। বিনিময়ে ৩০ হাজার টাকা পেতেন ইউনুস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ