1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

করোনার হটলাইনে কল করেছেন ৫০৯ জন

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

করোনা ভাইরাসের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের হটলাইনে ৫০৯টি কল এসেছে বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তবে দেশে নতুন করে কারও শরীরে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি। সোমবার (৯ মার্চ) রাজধানীর মহাখালীতে করোনা ভাইরাস নিয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

মীরজাদা সেব্রিনা ফ্লোরা বলেন, গতকাল আমরা যখন করোনা ভাইরাসে তিনজনের আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছি তারপর থেকে আমরা মোট ৫০৯টি কল পেয়েছি। এরমধ্যে ৪৮৯টি কলই করোনা সংক্রান্ত। অনেকেই করোনা সম্পর্কিত নানা তথ্য জানার জন্য কল দিচ্ছেন। অনেকে হট লাইনের নাম্বার ব্যস্ত পাচ্ছেন।

তিনি আরও বলেন, আইইডিসিআরে সরাসরি ১৮ জন এসেছেন। গত ২৪ ঘণ্টায় আমরা আরও চারজনের নমুনা সংগ্রহ করেছি। সেই চারজনের কারও মধ্যেই করোনার উপস্থিতি পাওয়া যায়নি। তাই এখনও পর্যন্ত সর্বমোট শনাক্ত রোগীর সংখ্যা তিনজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ