1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

মুজিবের ঘূর্ণিতে আফগানিস্তানের সিরিজ জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ৪১ Time View

তিন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টিনএজ স্পিনার মুজিব উর রহমানের বোলিং নৈপূণ্যে আয়ারল্যান্ডকে ২১ রানে হারিয়েছে আফগানিস্তান। ভারতের গ্রেটার নইদায় আজ রবিবার অনুষ্ঠিত ম্যাচে এই জয়ের ফলে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল আফগানিস্তান। মুজিব শিকার করেন তিন উইকেট।

অধিনায়ক আসগর আফগানের হাল ধরার আগে টস জিতে প্রথমে ব্যাটিং নেয়া আফগানদের শুরুটা খুব একটা ভালো হয়নি। আসগরের ২৮ বলে ৪৯ রানের সুবাদে শেষ পর্যন্ত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে তারা। জবাবে আয়ারল্যান্ডের শুরুটা কঠিন করে তোলেন মুজিব। দুই ওপেনার পল স্টার্লিং ও কেভিন ওব্রায়ানকে ফিরিয়ে দেন তিনি। ম্যাচ সেরার পুরস্কার পাওয়া এই স্পিনার ৩৮ রানে নেন ৩ উইকেট।

অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবির্নির ৪৬ ও হ্যারি টেক্টর ৩৭ রান তুলে শুরুর বিপর্যয় কিছুটা সামাল দিলেও জয়ের জন্য সেটি যথেষ্ঠ ছিলনা। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৬৩ রান তুলতে সক্ষম হয় আয়ারল্যান্ড। এর আগে গত শুক্রবার বৃষ্টি বিঘ্নিত সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান। আগামী মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পুরস্পরের মোকাবেলা করবে দল দুটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ