1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

রাজধানীতে বাসের ধাক্কায় পাঠাও চালকের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৪২ Time View

রাজধানীর খিলক্ষেতে বাসের ধাক্কায় রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের মোটরসাইকেলচালক আব্দুল মজিদ (৩০) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে লা মেরিডিয়ান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের যাত্রী সুমি আক্তার। চিকিৎসকরা বলছেন, সুমির শারীরিক অবস্থাও সংকটাপন্ন। তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

জানা গেছে, নিহত মজিদের বাবার নাম দেলোয়ার হোসেন মণ্ডল। তাঁর গ্রামের বাড়ি নওগাঁর মহাদেবপুরে। তিনি ঢাকার সাভার থানার রাজফুলবাড়িয়া এলাকায় থাকতেন। দুর্ঘটনার পর ‘গাজীপুর পরিবহন’ নামের বাসটিসহ এর চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

খিলক্ষেত থানার এসআই সজিব হোসেন রাজু জানান, মজিদ রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ে মোটরসাইকেল চালাতেন। সকালে যাত্রী সুমিকে নিয়ে বিমানবন্দর রোড দিয়ে যাচ্ছিলেন। তখন লা মেরিডিয়ান হোটেলের পাশের রাস্তায় গাজীপুর পরিবহনের একটি বাস পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে মজিদ ও সুমি গুরুতর আহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ