1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

সমুদ্র মহড়ায় অংশ নিতে কাতার গেল ‘স্বাধীনতা’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০ Time View

কাতারের দোহাতে অনুষ্ঠিতব্য ৭ম আন্তর্জাতিক সমুদ্র মহড়া ও প্রদর্শনীতে অংশ নিতে নৌবাহিনী যুদ্ধজাহাজ স্বাধীনতা শুক্রবার চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১৬ হতে ১৮ মার্চ এই সমুদ্র মহড়া ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। জাহাজটি নৌ জেটি ত্যাগের প্রাক্কালে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানায়।

এ সময় সিএসও টু কমান্ডার বিএন ফ্লিট ক্যাপ্টেন কুতুব উদ্দিন মোহাম্মদ আমানত উল্লাহ্সহ স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা, জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক এ সমুদ্র মহড়া ও প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনী জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন।

বানৌজা স্বাধীনতা জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন মোস্তফা জিল্লুর রহিম খান এর নেতৃত্বে ২২ জন কর্মকর্তাসহ মোট ১৪১ জন নৌসদস্য এ মহড়ায় অংশগ্রহণ করবেন।

সফরকালে জাহাজটি যাত্রাপথে শ্রীলংকার কলম্বো ও ভারতের মুম্বাই বন্দর এবং দেশে ফেরার পথে ওমানের মাসকাট ও ভারতের কোচিন বন্দরে শুভেচ্ছা সফরে গমন করবে।

এ মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশসমূহের সাথে সামরিক সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, মহড়ায় অংশগ্রহণ শেষে জাহাজটি আগামী মাসের ৬ এপ্রিল দেশে প্রত্যাবর্তন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ