1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

লিওর মাঠে হার এড়াতে পারল না জুভেন্টাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৩ Time View

বহু চেষ্টার পরও হার এড়াতে পারল না ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। দারুণ খেলে ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের বিপক্ষে নিজেদের প্রথম জয় পেল লিও।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে জুভেন্টাসকে হারিয়ে ১-০ গোলে জিতেছে লিও। একমাত্র গোলটি করেন লুকাস তুজা। জুভেন্টাসের ক্রিস্তিয়ানো রোনালদো, পাওলো দিবালারা অন্তত এই ম্যাচে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

খেলা শুরুর ৪র্থ মিনিটেই প্রথম ভালো সুযোগটি পায় জুভেন্টাস। ডি বক্স থেকে রোনালদোর চমৎকার ক্রসে একটুর জন্য পা ছোঁয়াতে পারেন হুয়ান কুয়াদরাদো। ফলে সেই গোলটি হয়নি।

খেলার ৩১তম মিনিটে দারুণ ভলিতে গোল করেন তুজা। এই গোলটিই শেষ পর্যন্ত খেলার ভাগ্য নির্ধারণ করে দেয়।

তবে গোল করার চেষ্টায় প্রথমার্ধে চারটি শট নেয় জুভেন্টাস। এর একটিও লক্ষ্যভেদ করতে পারেনি। অন্যদিকে লিও গোলের জন্য নেয় ১০ শট। প্রতিপক্ষকে একের পর এক আক্রমণ করে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণাত্মক খেলে ক্লাবটি।

৬৮তম মিনিটে সমতা আনার দারুণ একটি সুযোগ ছিল দিবালার। আলেক্স সান্দ্রোর কাছ থেকে বল পেলেও গোল করতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড।

৮৭তম মিনিটে বল জালে পাঠিয়েছিলেন দিবালা। তবে অফ সাইডে থাকায় ওই গোল হয়নি। ফলে সেই এক গোলেই জিতে যায় লিও।

ফিরতি লেগে আগামী ১৭ মার্চ জুভেন্টাসের স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ