1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন বিশ্ববাজারে কমল তেলের দাম

২৯ ফেব্রুয়ারি রিসেপশন ও সৃজিত-মিথিলার প্রস্তুতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০
  • ৬৪ Time View

সৃজিত-মিথিলা। বিয়ের পর থেকেই খবরের শিরোনামে তারা। আগামী ২৯ ফেব্রুয়ারি যে রিসেপশনের দিন সেটা লুকিয়ে রাখতে চাইলেও পারেননি সৃজিত মুখোপাধ্যায়। গত ৬ ডিসেম্বর পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে আইনি কাজটা সেরে ফেলেন তারা। এবার ভূরিভোজের পালা। কিন্তু সেদিনের পোশাকের দায়িত্বভার পড়েছে ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের ওপর।

এ বিষয়ে জিজ্ঞেস করতেই হাসলেন শর্বরী দত্ত। তিনি বলেন, সৃজিত-মিথিলা দু’জনেই এসেছিল ‘শূন্য’তে। ওদের পছন্দের রং লাল। শুনলাম মিথিলা লাল পরছে। সেটা মাথায় রেখেই সৃজিতের পোশাকের জন্য লাল রং বেছে নিয়েছি। আচকান আর ধুতি পরাব সেদিন ওকে। পোশাকে থাকবে ঘন সুতোর কাজ।

কিন্তু মিথিলার জন্য কী থাকছে? শর্বরী বললেন, মিথিলাকে একটা ওড়না দিচ্ছি। শাড়িটা তো ওর ভাবনায় পরবে।

পোশাকের মতো নিমন্ত্রণপত্রেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া। সেখানে ঘুরেফিরে এসেছে সৃজিতের সিনেমার অনুষঙ্গ। পোশাকেও তেমনই আশ্চর্য ঘটনা ঘটতে চলেছে। সৃজিতের আচকানের কারুকাজে জঙ্গলের নানা মোটিফ। ‘কাকাবাবু’ সিরিজে আবার হাত দিচ্ছেন সৃজিত। এবার অভিযান জঙ্গলে। রিসেপশনের পোশাকেও থাকবে সেই সংকেত।

সূত্র: আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ