1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

রায়পুরে বখাটের হামলায় স্কুলছাত্রী হাসপাতালে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুন, ২০১২
  • ১০৫ Time View

লক্ষ্মীপুরে রায়পুর উপজেলার যৌন হয়রানির প্রতিবাদ করায় মঙ্গলবার সকালে এক স্কুলছাত্রীকে ইট মেরে জখম করেছে এক বখাটে যুবক।

এ সময় আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার মাথায় জখমের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে আহত ওই স্কুলছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার মধ্য কেরোয়া গ্রামের ওই স্কুলছাত্রীকে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল একই এলাকার আবদুল আওয়াল খাঁনের ছেলে বখাটে মাইন উদ্দিন খাঁন (২২)।

এারই জের ধরে সকালে মাইন উদ্দিন তাকে বাড়ির পাশে উত্ত্যক্ত করে। বিষয়টি তার মাকে জানালে তিনি মাইন উদ্দিনের কাছে জিজ্ঞেস করতে যান। এতে মাইন উদ্দিন ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে স্কুলছাত্রীর মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে।

এ ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানায় আহতের পরিবার।

এ বিষয়ে রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জুর কাদের জানান, বখাটের হামলার খবর শুনে ঘটনাস্থলে তিনি পুলিশ পাঠান। বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার ঘটবে। এজন্য তিনি প্রশাসনের সহায়তা কামনা করেন।

এ ব্যাপারে রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত ছাত্রীকে হাসপাতালে দেখতেও গিয়েছিলেন তিনি। হামলাকারী এখন পলাতক রয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পাওয়ার পর তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ