1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

‘রব-মান্না-ড. কামাল বিএনপির কাফেলায়, আমি শঙ্কিত’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪১ Time View

জাস‌দ সভাপ‌তি হাসানুল হক ইনু বলেছেন, কিছু বিষয়ে আপস করা যায় না। এত ঘটনার পরেও খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি দল থেকে যুদ্ধাপরাধীদের বের করেনি। জামায়াতের সঙ্গ ত্যাগ করেনি। সুতরাং রাজনীতিতে বিএনপি-জামায়াত ‘বিষবৃক্ষ এবং কেউটে সাপ’। কেউটে সাপের সঙ্গে মানবকুলের সহাবস্থান হয় না।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

সাবেক মন্ত্রী বলেন, দেশে অনেক সমস্যা আছে। নারী নির্যাতন, দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি এসবই আস্তে আস্তে সমাধান করা সম্ভব। কিন্তু বিএনপি-জামায়াত যদি দেশের রাজনীতি দখল করে নেয়, তাহলে দেশ সাম্প্রদায়িকতার আগুনে ঝলসে যাবে।

তিনি আরো বলেন, আ স ম আব্দুর রব, মান্না, কাদের সিদ্দিকী এবং ড. কামাল হোসেনের মতো লোক যখন বিএনপির কাফেলায় যুক্ত হন তখন আমি অশনিসংকেত দেখি।

তিনি বলেন, আমাদের আগামী প্রজন্মের মুখে হাসি ফোটাতে ও যদি বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে টিকে থাকতে হয় তাহলে আরো উন্নয়ন করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, বিশিষ্ট লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ