1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

আমরা দুর্নীতি করব না, করতে দেব না : মাশরাফি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৮ Time View

মুজিববর্ষে ছাত্রলীগের স্লোগান হওয়া উচিত ‘দুর্নীতি করতে দেব না, দুর্নীতি করব না’। এই স্লোগানে দেশকে এগিয়ে নিতে ছাত্রলীগের কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত এক ব্যাডমিন্টন টুর্নামেণ্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ এই দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করে। উদ্বোধন শেষে মাশরাফি এক প্রীতি ম্যাচে অংশ নেন।

উদ্বোধনী বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন সহ কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাশরাফি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের ইতিহাস ওতোপ্রোতভাবে জড়িত। এখান থেকে বাংলাদেশের সমস্ত ইতিহাসের সৃষ্টি বলা যায়। আপনারা ভালো ভালো কাজ করবেন। আপনাদের ভালো কাজগুলো বরাবরের মতোই ইতিহাস হয়ে থাকবে। আপনারা একেকজন ইতিহাস হয়ে উঠবেন এটাই আশা করি।

বাংলাদেশের জীবন্ত এই ক্রিকেটার বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন আমি মনে করি আপনারা সে স্বপ্ন নিয়ে এসেছেন এবং সেটা পূরণ করতে কাজ করে যাবেন। বঙ্গবন্ধু তার স্বপ্ন পূরণ করতে পারেননি। তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সে স্বপ্ন পূরণ করছেন আমাদের জননেত্রী শেখ হাসিনা। আশা করি আপনারা সে স্বপ্ন লালন করেন এবং তাকে সহযোগিতা করবেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে দক্ষতার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। কারণ প্রথমত আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, দ্বিতীয়ত আপনারা তরুণ সমাজ। আমি বিশ্বাস করি আপনারা সমস্ত ভালো কাজের সঙ্গে জড়িয়ে থাকবেন। আপনাদের ভালো কাজগুলো একটি নিদর্শন হয়ে থাকবে সামনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ