1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৮২ Time View

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘আগামী ২০ মার্চ থেকে তাঁর ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত পূর্বের চুক্তির ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে তাঁকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’

এদিকে অবসরোত্তর ছুটি ভোগরত সচিব সুদত্ত চাকমাকে দুই বছর মেয়াদে তথ্য কমিশনের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি কর্মকমিশনের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরোত্তর ছুটি ভোগরত সচিব এন সিদ্দিকা খানম।

আগামী পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স—যেটা আগে পূর্ণ হবে সে পর্যন্ত তিনি পিএসসি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সনৎ কুমার সাহাকে গ্রেড-১ মর্যাদায় বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাঁদের নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ