1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

হজক্যাম্প ছাড়তে শুরু করেছেন চীন ফেরত বাংলাদেশিরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০ Time View

চীনের উহান থেকে দেশে ফেরা ৩১২ বাংলাদেশি দুই সপ্তাহ আশকোনার হজ ক্যাম্পে পর্যবেক্ষণ শেষে বাড়ি ফিরতে শুরু করেছেন। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টা থেকে তারা হাজ ক্যাম্প ছাড়তে শুরু করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ ২১২ জন ফিরবেন। বাকি ১০০ জন আগামীকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) হাজ ক্যাম্প ছাড়বেন।

এতোদিন স্বজনরা তাদের সঙ্গে দেখা করতে পারেননি। তাদের সেই অপেক্ষার সময় এখন শেষ হতে চলেছে। তাদের নিয়ে যেতে আশকোনায় অপেক্ষা করছে বিআরটিসির তিনটি বাস।

শনিবার শেষ বারের মতো স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের সবাইকে স্বাস্থ্য সনদ এবং সংবর্ধনা দেওয়া হয়। সব অনুষ্ঠানিকতা শেষে তারা স্বজনদের সঙ্গে বাড়ি ফিরে যেতে পারবেন।

আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম আলমগীর বলেন, তারা রাতে একসঙ্গে ডিনার করবেন। সবাই হয়ত আজ যেতে পারবেন না। কেউ আজকে যাবেন, বাকিরা কাল সকালে যাবেন।

গত ১ ফেব্রুয়ারি একটি বিশেষ বিমানে করে ৩১২ জনকে চীনের উহান থেকে ফিরিয়ে আনার পর এই হজক্যাম্পেই তাদের ৩০১ জনকে ‘কোয়ারেন্টিনে’ রাখা হয়। বাকি ১১ জনকে রাখা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ