1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

সমবায় ব্যাংকের ১৯৪ কোটি টাকা ঋণ আনাদায়ী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৫ Time View

বাংলাদেশ সমবায় ব্যাংকের ১৯৩ কোটি ৭২ লাখ ৮৪ হাজার টাকা ঋণ আনাদায়ী রয়েছে। এরমধ্যে কৃষি ঋণ ৩৬ কোটি ৬৯ লাখ ৭৯ হাজার টাকা, প্রকল্প ঋণ ১০ কোটি ৬৯ লাখ ৪২ হাজার টাকা, প্রকল্প ঋণ (মহিলা) ৫৩ লাখ ৮২ হাজার টাকা, কনজুমার্স ঋণ ৭ কোটি ৯৬ লাখ ৫৭ হাজার টাকা, পার্সোনাল ঋণ ৫৫ কোটি ৯৪ লাখ ২ হাজার টাকা এবং স্বর্ণ বন্ধকী ঋণ ৮১ কোটি ৮৯ লাখ ২২ হাজার টাকা।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশন প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ) প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। সরকারি দলের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ প্রশ্নের লিখিত জবাবে তিনি আরো জানান, মাঠ পর্যায়ে সমবায় ব্যাংকের কোনো শাখা অফিস এবং কর্মকর্তা পদায়ন না থাকায় বকেয়া ঋণ আদায়ের লক্ষ্যে সম্প্রতি বিভাগীয় পর্যায়ে গ্রাহক সেবা/ঋণ আদায় বুথ স্থাপনপূর্বক ৫/৬ হন কর্মকর্তা পদায়ন করা হয়েছে। যে সমস্ত জেলায় বিনিয়োগকৃত ঋণের পরিমান বেশি ওই সকল জেলায় অতিরিক্ত ১ জন করে কর্মকর্তা পদায়ন করা হয়েছে।

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জানান, মাঠ পর্যায়ে সমবায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী পদায়নের ফলে ঋণ গ্রহীতার সাথে ব্যাক্তিগত পর্যায়ে যোগাযোগ করা সম্ভব হচ্ছে ফলে অনাদায়ী ঋণ আদায়ের ক্ষেত্রে ক্রমান্ময়ে উন্নতি সাধিত হচ্ছে। ২০১ সালের জানুয়ারি- থেকে ডিসেম্বর পর্যন্ত ৫ কোটি ৫৭ লাখ ৫১ হাজার বকেয়া ঋণ এবং ১ কোটি ৭৬ লাখ ৩১ হাজার টাকা বকেয়া প্রকল্প ঋণ আদায় করা হয়েছে। বিভিন্ন মামলা দায়েরের ফলে অনাদায়ী ঋণ আদায়ের ক্ষেত্রে অগ্রগতি সাধিত হচ্ছে। ঋণ খেলাপিদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার মামলা দায়েরের ফলে ২০১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ৮৪ লাখ ২১ হাজার টাকা বকেয়া ঋণ আদায় করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ