1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব সরকার সব ধর্মের মানুষের নিরাপত্তায় সর্বোচ্চ সচেষ্ট: কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই শহীদ দিবস আজ জুলাইয়ের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৫৪ কোটি ২০ লাখ ডলার বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে চালকসহ নিহত ৩

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে একযোগে কাজ করতে হবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৪ Time View

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ ও সোনার বাংলা গড়তে জাতি-ধর্ম সকলে মিলে একযোগে কাজ করতে হবে। তাহলে যেমন দেশের উন্নয়ন ঘটবে অপর দিকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নও পূরণ হবে।

বৃহস্পতিবার বেলা ১১টায় সাপাহার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য উপকরণ ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে কথাগুলি বলেন।

উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি আরো বলেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কের প্রায় শেষ প্রান্তে। উন্নয়নের ক্ষেত্রে আমাদের পিছিয়ে থাকলে চলবে না। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, তাই জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করে যেতে হবে। তাহলে জাতির জনকের আত্মা শান্তিতে ঘুমাতে পারবে এবং দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ ভাইস চেয়াম্যান আ. রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলশ শাহ চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্ত্বরে প্রায় চার কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ও হলরুম নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পরে সদরে শরফ তুল্লাহ ফাজিল মাদ্রাসায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ