1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব সরকার সব ধর্মের মানুষের নিরাপত্তায় সর্বোচ্চ সচেষ্ট: কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই শহীদ দিবস আজ জুলাইয়ের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৫৪ কোটি ২০ লাখ ডলার বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে চালকসহ নিহত ৩

রাজধানীতে মাটিচাপায় প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৬ Time View

রাজধানীর হাজারীবাগের জিগাতলায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মাটিচাপা পড়ে মারা গেছেন রুবেল (৩৫) নামের এক শ্রমিক। তিনি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মৃত মহির উদ্দিনের ছেলে।

গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

রুবেলের এক সহকর্মী আনোয়ার হোসেন জানান, তারা জিগাতলার ওই নির্মাণাধীন ভবনে কাজ করতেন। সন্ধ্যায় নির্মাণাধীন ভবনে গর্তে কলামের কাজ করছিলেন তারা। হঠাৎ মাটিচাপা পড়ে গুরুতর আহত হন রুবেল। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ