1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ওবায়দুল কাদেরকে কেবিনে স্থানান্তর

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪২ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় এ ব্যবস্থা নেন চিকিৎসকরা।

আজ শনিবার দুপুরের দিকে ওবায়দুল কাদেরকে কেবিনে স্থানান্তর করা হয়। এর আগে চিকিৎসকরা তাঁকে ২৪ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলেন।

তবে চিকিৎসকরা তাকে দুইদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

এর আগে হঠাৎ শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে ৩১ জানুয়ারি ওবায়দুল কাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ